News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মৃত ৩, আহত ৪
Image

তেলেঙ্গানায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মৃত ৩, আহত ৪

ওয়ারাঙ্গাল, ১৬ আগস্ট (হি.স) : তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় একটি ট্রাক এবং একটি অটোরিকশার মধ্যে মর্মান্তিক সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, বুধবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার ইয়েলান্দা গ্রামে ।

জানা গিয়েছে,বুধবার সকালে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গিয়েছে, ট্রাকটি খাম্মাম থেকে ওয়ারাঙ্গলের দিকে আসছিল, অটোরিকশাটি থুরুরের দিকে যাচ্ছিল। তখনই সংঘর্ষ বাঁধে, ৩ ব্যক্তি সম্পূর্ণভাবে ট্রাকের নীচে পিষ্ট হয়ে যায়। ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top