News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান-৩ চাঁদের এক ধাপ কাছাকাছি পৌঁছেছে, চতুর্থ কক্ষপথে প্রবেশ করেছে
Image

চন্দ্রযান-৩ চাঁদের এক ধাপ কাছাকাছি পৌঁছেছে, চতুর্থ কক্ষপথে প্রবেশ করেছে

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স) : চাঁদের আরও কাছাকাছি পৌঁছেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান -৩ সোমবার চাঁদের চতুর্থ কক্ষপথে প্রবেশ করেছে । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – ইসরো ট্যুইট করে এই তথ্য জানিয়েছে।

ইসরো ট্যুইট করে জানায়, চন্দ্রযান-৩ চাঁদের চতুর্থ বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়েছে। আজ, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই কার্য সুসম্পন্ন হয়। পরবর্তী অপারেশন করা হবে এই মাসের ১৬ আগস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ। ইসরো সূত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-৩ আগামী ২৩ আগস্ট চাঁদে পৌঁছোবে। চাঁদের মাটিতে সঠিকভাবে চন্দ্রযান-৩ পৌঁছোলে, আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ায় চাঁদে সফলভাবে অবতরণের আগে বেশ কয়েকটি মহাকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

২০১৩ সালে প্রথম চিনের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে পা রেখেছিল। ভারতে ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়েছিল।

Releated Posts

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026

মোদিই ভারতের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছা রাজনাথের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top