News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে তিরঙ্গা র‍্যালির সূচনা করলেন মনোজ সিনহা, ডিজিপি বললেন আমরা গর্বিত
Image

কাশ্মীরে তিরঙ্গা র‍্যালির সূচনা করলেন মনোজ সিনহা, ডিজিপি বললেন আমরা গর্বিত

শ্রীনগর, ১৩ আগস্ট (হি.স.): “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির অধীনে কাশ্মীরে তিরঙ্গা র‍্যালির সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রবিবার সকালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে শ্রীনগরের ডাল লেকের তীরে এসকেআইসিসি থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত তিরঙ্গা র‌্যালির সূচনা করেন মনোজ সিনহা। মিছিলেও পা মেলান তিনি।

তিরঙ্গা মিছিলে অংশ নিয়ে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং বলেছেন, ”তিরঙ্গা মিছিলের অংশ হওয়ায় আমরা গর্ব অনুভব করছি। গত বছরের চেয়ে এবারের মিছিল অনেক বড় ছিল। আমরা দেশের শান্তির জন্য একসঙ্গে কাজ করতে চাই। স্বাধীনতা দিবস উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এডিজিপি বিজয় কুমার বলেছেন, উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে তিরঙ্গা মিছিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top