News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ৪১, নিখোঁজ ৩১ জন
Image

নেপালে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ৪১, নিখোঁজ ৩১ জন

কাঠমান্ডু, ১০ আগস্ট (হি.স.) : চলতি বছর নেপালে বর্ষার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও ভূমিধসে দেশের ৫০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১ জন নিখোঁজ হওয়ার খবরও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মহাদেব পন্থি জানান, ভূমিধসে এখনও পর্যন্ত ৫৫ জন আহত হয়েছেন, যারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৫০টি জেলার মধ্যে ২০টিতে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি জেলায় নিখোঁজ ৩১ জনের সন্ধানের চেষ্টা এখনও চলছে। তবে এদের মধ্যে কয়েকজনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।
বিভাগীয় প্রধান বলেন, শঙ্খুয়াসভা, তাপলেজং, পাঁচথার, মাকওয়ানপুর জেলায় ভূমিধসের কারণে মানুষ নিখোঁজ হয়েছে এবং মহোত্তরি জেলায় বন্যায় মানুষ নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত ১৩০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ৯৩টি বাড়ি ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আবহাওয়া দফতর এ বছর কম বৃষ্টির সম্ভাবনার কথা বললেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবার এমন কিছু জেলা আছে যেখানে খুব কম বৃষ্টি হয়েছে।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top