আগরতলা,৯ আগস্ট: অমরপুর-করবুক, গন্ডাছড়ার রাস্তা জলমগ্ন। দুর্ভোগ পথচারী এবং গাড়ি চালকদের। তাদের অভিযোগ দীর্ঘ ৩-৪ বছর ধরেই রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি সংস্কারের জন্য পথ অবরোধ করা হয়েছিল। তবে কাজের কাজ কিছুই হয়নি। যদিও যানচালক এবং এলাকাবাসীর চাপে পড়ে রাস্তাটির কাজে হাত লাগানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময় মাঝ রাস্তায় কাজ বন্ধ হয়ে পড়ে। কারণ ড্রেন নির্মাণ না করেই রাস্তাটির মধ্যে ইট বসানো হয়েছিল। যার ফলে কাজ বন্ধ হয়ে পড়ে। তবে বর্ষা শুরু হতেই ফের জন দুর্ভোগ চরমে। এখন বৃষ্টির জল জমে আছে গোটা রাস্তায়। রাস্তাটি দিয়ে যাতায়াত করার মত নয় বলে অভিযোগ যান চালক এবং স্থানীয়দের। গাড়ি চালকদের অভিযোগ, বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের ফলে তাদের গাড়ির সমস্যা হচ্ছে। যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। এবং রাস্তাটি বেহাল দশার কারণে প্রায়ই ছোটখাটো যান দুর্ঘটনাও ঘটছে। এম্বুলেন্স দিয়ে রোগী নিয়ে যেতে সমস্যা হচ্ছে। এত বছর ধরে রাস্তাটি খারাপ থাকার পরেও সঠিকভাবে কাজ না হওয়ায় এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়ে আছে স্থানীয়দের মধ্যে। আবার কবে নাগাদ কাজে হাত লাগাবে ঠিকাদার সে বিষয়টিও তারা জানে না। দিনের পর দিন রাস্তাটি নিয়ে এতটাই খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে যে বলার অপেক্ষা রাখে না। রাস্তাটি অতিদ্রুত সংস্কার না হলে ফের আন্দোলনের হুমকি এলাকাবাসীদের।

রাস্তার বেহাল দশা, ঘুমে সংশ্লিষ্ট আধিকারিক সহ এলাকার জনপ্রতিনিধি
Tags:
Releated Posts
বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ
আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…
২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…
ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল
আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…
মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…


















