News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বসহায়ক দলগুলি গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে : সুশান্ত 
Image

স্বসহায়ক দলগুলি গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে : সুশান্ত 

আগরতলা,৯ আগস্ট: রাজ্যের স্বসহায়ক দলগুলি গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। রাজ্য সরকারও স্বসহায়ক দলগুলির সদস্যাদের স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা নিয়েছে। আজ জিরানীয়ার অগ্নিবীণা হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। জিরানীয়া নগরপঞ্চায়েতের স্বসহায়ক দলগুলির সদস্যাদের পক্ষ থেকে আজ অগ্নিবীণা হলে এক অনুষ্ঠানে পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, জিরানীয়া নগরপঞ্চায়েত এলাকায় ৮২টি স্বসহায়ক দল রয়েছে। আগামী দিনে নগর পঞ্চায়েত এলাকায় স্বসহায়ক দলগুলির সংখ্যা আরও বাড়াতে হবে। তিনি বলেন, স্বসহায়ক দলের সদস্যারা স্বনির্ভর হলেই রাজ্যের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতনকুমার দাস বলেন, মহিলাদের স্বশক্তিকরণের জন্য রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ বলেন, শুধু গ্রামীণ এলাকা নয়, নগর এলাকাতেও অর্থনৈতিক বিকাশে স্বসহাক দলগুলির ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, জিরানীয়া নগরপঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন রীতা দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বসহায়ক দলগুলির পক্ষ থেকে পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top