News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি সরকার হটানো আমার একমাত্র উদ্দেশ্য, মন্তব্য মমতার
Image

বিজেপি সরকার হটানো আমার একমাত্র উদ্দেশ্য, মন্তব্য মমতার

ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি . স. ) : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন্দ্রের গদি ছাড়ো৷ ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ঝাড়গ্রাম থেকে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে বিতড়ণের ডাক দিয়ে বললেন, “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে।

মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।” মমতার অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।”

মমতা এদিন স্পষ্ট করে দিয়েছেন, তাঁর একমাত্র লক্ষ্য বিজেপিকে উৎখাত করা। আর সেজন্য সব ধরনের লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। অভিভক্ত মেদিনীপুর বাসীর উদ্দেশে তাঁর আহ্বান, এই মেদিনীপুরের মাটি থেকে বহু সংগ্রাম শুরু হয়েছে, বিজেপি বিরোধী লড়াইটাও সেখান থেকেই শুরু হোক।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top