News Flash

  • Home
  • দেশ
  • মাতৃভাষার গুরুত্ব নিয়ে ঝাড়গ্রামের সভাতেও সরব মুখ্যমন্ত্রী
Image

মাতৃভাষার গুরুত্ব নিয়ে ঝাড়গ্রামের সভাতেও সরব মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি. স.) : স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন এই তিনটি ভাষার মধ্যে প্রথমে থাকবে মাতৃভাষা। অন্য দুটি ভাষা যার যেরকম পছন্দ নিতে পারে। কিন্তু প্রথম ভাষা হতে হবে নিজের অর্থাৎ মাতৃভাষা। ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা করলেন মমতা।

এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে তিনটি ভাষার সূত্র। যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তারা যে কোনও ভাষা নিতে পারে। যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা।

মুখ্যমন্ত্রী বলেন, পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে ‘তিন ভাষার সূত্রতে মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে।”            

জাতীয় শিক্ষানীতির কোন অংশ গ্রহণ করা হবে, কোন অংশ গ্রহণ করা হবে না, সেবিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ঠিক হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আগের মতোই হবে। উচ্চপ্রাথমিকে ৩ ভাষা নীতি নেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে এমসিকিউ চালু হবে। ইউজিসি-র পাশাপাশি স্টেট রিসার্চ ফান্ড তৈরি করা হবে।

Releated Posts

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top