ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি. স.) : রাজ্যপাল সিভি আনন্দ বোসের সানগ্লাস নিয়ে সভায় মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানেরাজ্যপালের সানগ্লাস নিয়ে সভায় প্রকাশ্যে মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার ঝাড়গ্রামের মঞ্চ থেকে নাম করে আক্রমণাত্মক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘’মাননীয় গর্ভনর সাহেব কালো চশমা পড়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। সে ওঁর ইচ্ছে, উনি একটার জায়গায় দশটা সানগ্লাস পরতে পারেন। কিন্তু উনি যা খুশি তাই করতে পারেন না।“মুখ্যমন্ত্রী বলেন, “এখন বলছেন মুখ্যমন্ত্রী যা করবে, উনিও তাই করবেন। তা করতে হলে আগে দল তৈরি করে নির্বাচনে জিতে আসুন। ১০০ বছরেও পারবেন না। এখানে যা খুশি তাই করা যায় না।’এখানেই শেষ নয়, উপাচার্য নিয়োগ নিয়ে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করছি। আর উনি দালালি করে আটকে দিচ্ছেন। যাঁকে খুশি উপাচার্য করে দিচ্ছেন। উপাচার্য করতে গেলে অন্তত তিনটে নাম পাঠাতে হয়। ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে। কেরালার নিজের লোককে এনে এখানে বসিয়ে দিয়েছে। যার কোনও অভিজ্ঞতা নেই শিক্ষা ক্ষেত্রে। তিনি একজন আইপিএস। ওঁর ঘনিষ্ঠ।’

রাজ্যপালের সানগ্লাস নিয়ে সভায় মুখর মুখ্যমন্ত্রীও
Tags:
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















