News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিধি লঙ্ঘন, আসিমগঞ্জের বেসরকারি সানরাইজ হাস‌পাতাল সিল করিমগঞ্জ জেলা প্রশাসনের
Image

বিধি লঙ্ঘন, আসিমগঞ্জের বেসরকারি সানরাইজ হাস‌পাতাল সিল করিমগঞ্জ জেলা প্রশাসনের

পাথারকান্দি (অসম), ৯ আগস্ট (হি.স.) : সরকারের বেঁধে দেওয়া গাইড লাইন লঙ্ঘনের দায়ে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জে অবস্থিত বেসরকা‌রি সানরাইজ হাসপাতাল সিল করে দিয়েছে প্রশাসন।

করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদবের নির্দেশে মঙ্গলবার বিকেলে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমরজিৎ বসুমতারির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসিমগঞ্জের সানরাইজ হস‌পিটাল সিল করে দিয়েছেন পাথারকান্দির প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা রেভিনিউ সার্কল অফিসার এস নেহা।

অভিযোগ, সরকারি বিভিন্ন গাইড লাইন‌ উপেক্ষা ক‌রে এই বেসরকা‌রি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে দীর্র্ঘদিন ধরে ব্যবসা চালিয়েছেন। অভিযোগ করা হয়েছিল করিমগঞ্জের ড্রাগস ইনস্পেক্টর এবং জেলাশাসকের দফতরের। ইত্যবসরে করিমগঞ্জের জেলাশাসক অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্তের জন্য বিশেষ এক তদন্তকারী দল পাঠিয়েছিলেন।

তদন্তকারী দল অভিযোগের সত্যতা যাচাই করে হাস‌পাতাল কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে শোকজ নোটিশ পাঠায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওই নোটিশের কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ না করে তার জবাব দেননি। ফলে জেলাশাসক নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত সানরাইজ হাসপাতালকে সিল করার নির্দেশ দেন।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top