News Flash

  • Home
  • প্রধান খবর
  • পূর্ব দিল্লির গান্ধী নগর মার্কেটে প্লাইউড ফ্যাক্টরিতে আগুন, কেউ হতাহত হননি
Image

পূর্ব দিল্লির গান্ধী নগর মার্কেটে প্লাইউড ফ্যাক্টরিতে আগুন, কেউ হতাহত হননি

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে আগুন লাগল একটি প্লাইউড ফ্যাক্টরিতে। বুধবার ভোরে পূর্ব দিল্লির গান্ধী নগর মার্কেটে অবস্থিত একটি প্লাইউডের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ২১ ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

দমকল অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেছেন, “বুধবার ভোরে একটি প্লাইউডের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভোর ৪.০৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। মোট ২১টি ইঞ্জিন আগুন নিভিয়েছে।” তিনি আরও বলেছেন, প্রথমে ২-৩টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়, পরে ২১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে সহায়তা করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে প্লাইউড নিভতে কিছুটা সময় লাগবে…কোনও হতাহতের খবর নেই।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top