News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ফুটবল : রাজ্য দলের সিলেকশন ট্রায়ালে রিপোর্টিং আগামীকাল পর্যন্ত
Image

জাতীয় ফুটবল : রাজ্য দলের সিলেকশন ট্রায়ালে রিপোর্টিং আগামীকাল পর্যন্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলোয়ারদের উপস্থিতির হার আশাপ্রদ  হয়নি। তবে আগামীকাল ও তারপর দিনও সিলেকশন ট্রায়ালের জন্য ফুটবলারদের উমাকান্ত মিনি স্টেডিয়ামে রিপোর্ট করতে আগেই বলা হয়েছে। জাতীয় আসরে খেলার জন্য ত্রিপুরা দলের এন্ট্রি জমা হয়ে গেছে। রাজ্য দল গঠনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে বলা চলে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত জুনিয়র, সাব জুনিয়র জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল যথারীতি অনলাইনে এন্ট্রি জমা করে নিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য দল গঠনের লক্ষ্যে সিলেকশন ট্রায়াল শুরু করেছে আজ মঙ্গলবার থেকে। সাব জুনিয়র গার্লস জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর জন্য সিলেকশন ট্রায়ালে যোগ দিতে আজ বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ১৭ জন ফুটবলার রিপোর্ট করেছে।  প্রত্যাশিত সংখ্যক ফুটবলাররা রিপোর্ট করেনি বলে আগামী দু-দিনের জন্যও অপেক্ষা করা হবে। আজ রিপোর্ট করা খেলোয়ারদের জন্ম তারিখ ১-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ এর মধ্যে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সাব জুনিয়র বালক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর জন্য সিলেকশন ট্রায়াল-এর জন্য খেলোয়ারদের আগামীকাল সকাল দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়ারদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ এর মধ্যে। একইভাবে জুনিয়র বালক জাতীয় ফুটবলের জন্য খেলোয়ারদের ১০ আগস্ট বেলা দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়াড়দের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৮ থেকে ৩১-১২ ২০০৯ এর মধ্যে। খেলোয়াড়দের অবশ্যই অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং সম্প্রতি তোলা দুই কপি ছবি নিয়ে আসতে হবে। উল্লেখ্য সিলেকশন ট্রায়ালে রিপোর্ট করার সময় খেলোয়ারদের টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডি. কে প্রধান, ফিজিক্যাল ইন্সট্রাক্টর সুভেনজিৎ সিনহা, রাজেশ রায়চৌধুরী এবং কোচ সুজিত ঘোষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণপদ সরকার এই বিষয়টা দেখভাল করছেন। আগামী দু’দিনের সিলেকশন ট্রায়ালে বেশ কজন ফুটবলার রিপোর্ট করবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top