News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতীক্ষার অবসান, আজ নবনির্মিত বন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শিবরাজ
Image

প্রতীক্ষার অবসান, আজ নবনির্মিত বন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শিবরাজ

ভোপাল, ৮ আগস্ট (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার নবনির্মিত বন ভবনের উদ্বোধন করবেন। সূত্রের তরফে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকেল ৩টে নাগাদ ভোপালের তুলসী নগর, লিংক রোডে অবস্থিত নবনির্মিত বন ভবনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বনমন্ত্রী ড. কুনওয়ার বিজয় শাহ।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব জেএন কানসোটিয়াও। প্রধান বন সংরক্ষক ও বন বাহিনীর প্রধান রমেশ কুমার গুপ্ত জানান, ১৮০ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে ২ লক্ষ ৯১ হাজার বর্গফুটে বন ভবন নির্মাণ করা হয়েছে। এই বন ভবনে একটি ১০০ আসনের অডিটোরিয়াম, ৫০ আসনের হল তৈরি করা হয়েছে। তিনি জানান, এই ভবনে মোট ৩টি ব্লক রয়েছে। এ ব্লকে চতুর্থ তলা, সি-ব্লকে তৃতীয় তলা এবং ই- ব্লকে চতুর্থ তলা রয়েছে।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top