News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন শুভাশিষ তলাপাত্র
Image

উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন শুভাশিষ তলাপাত্র

আগরতলা,৮ আগস্ট : আজ উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি শুভাশিষ তলাপাত্র।রাজ্যপাল গণেশী লাল আজ ওড়িশা হাইকোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তলাপাত্রকে শপথ বাক্য পাঠ করান ।এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন তিনি কার্যভার গ্রহণ করেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শুভাশিষ তলাপাত্রের নাম সুপারিশ করেছিলেন।শুভাশিষ তালাপাত্র ২০১১ সালের ১৫ নভেম্বর  গৌহাটি হাইকোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হন এবং ২০১৩ সালে আলাদাভাবে ত্রিপুরায়  হাইকোর্ট স্হাপিত হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টে কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। পরর্বতী সময়ে তিনি ২০২২ সালে ১০ জুন থেকে উড়িষ্যার হাইকোর্টে বদলি হয়েছিলেন। তিনি দুটি হাইকোর্টে বিচার প্রদানের যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। 

সমস্ত প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে কলেজিয়াম বিবেচনা করেছিলেন যে বিচারপতি শুভাশিষ তালাপাত্র উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার জন্য সকল ক্ষেত্রে উপযুক্ত আছেন।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top