News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০২ এম্বুলেন্সের মেডিক্যাল টেকনেশিয়ানের সাহায্যে বাড়িতেই সুস্থ সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা
Image

১০২ এম্বুলেন্সের মেডিক্যাল টেকনেশিয়ানের সাহায্যে বাড়িতেই সুস্থ সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা

আগরতলা, ৭ আগস্ট : মেডিক্যাল টেকনেশিয়ানের সাহায্যে বাড়িতেই সন্তান প্রসব করলেন এক গর্ভবতী মহিলা। এম্বুলেন্সের মেডিক্যাল টেকনিশিয়ান দ্বারা বাড়িতেই সন্তান  প্রসব হলো। জানা গেছে, ১০২ ইমারজেন্সি এম্বুলেন্স মেডিক্যাল টেকনিশিয়ান দেবু নাথের  দক্ষতায় প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মহিলার সন্তান প্রসব সফল হয়েছে।ফলে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন ওই গর্ভবতী মহিলা। প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মত পরিস্থিতি ছিল না। তাই বাধ্য হয়ে ১০২ ইমার্জেন্সী মেডিক্যাল টেকনিশিয়ান দেবু নাথ গর্ভবতী মহিলার স্বাভাবিক প্রসব করান বাড়িতেই।একজন দক্ষ ইমার্জেন্সী মেডিক্যাল টেকনিশিয়ানের সহায়তায় সুস্থভাবে সন্তান প্রসব হওয়ায় খুশি রোগীর পরিবারের লোকজনেরা। এবিষয়ে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের ১০২ ইমার্জেন্সী মেডিক্যাল টেকনিশিয়ান দেবু নাথ জানান, লালজুরি ব্লকের অন্তর্গত বুরবা-জয়পাড়া থেকে মধ্যরাতে রোগীর পরিবারের ইমার্জেন্সী কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী মহিলা সাধনবতী রিয়াংকে হাসপাতালে নিয়ে যাওয়ার মত পরিস্থিতি না থাকায় বাড়িতেই মহিলার সন্তান প্রসব করতে বাধ্য হন তিনি।পরে মা ও সন্তান উভয়কে লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করানো হয়। ইতিমধ্যেই আপাতকালীন পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৪জন গর্ভবতী মহিলার স্বাভাবিক সন্তান প্রসব করে নজীর স্থাপন করেছেন এই ইমার্জেন্সী মেডিক্যাল টেকনিশিয়ান । তার এই প্রশংসনীয় ভূমিকায় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর পাশাপাশি সাধারণ আমজনতা ও খুশি।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top