News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনে অমিয়-অপু-নিখিল সংবর্ধিত
Image

মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনে অমিয়-অপু-নিখিল সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ খ্যাতিপ্রাপ্ত অমিয়-অপু-নিখিল কে সংবর্ধনা জানানো হয়েছে। শহরে এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিশেষ করে সামাজিক কর্মকান্ড এবং ক্রীড়া সাংগঠনিক ক্রিয়া-কলাপে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অমিয় কুমার দাস, অপু রায় এবং নিখিল চন্দ্র সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করেছে মাস্টার্স অ্যাটলেটিক্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। সংস্থার সভাপতি পঙ্কজ কুমার সাহা, সহ-সভাপতি চঞ্চল মজুমদার, তপন ভট্টাচার্য, স্বপন সাহা, সম্পাদক আশীষ কুমার পাল প্রমূখ তাদের হাতে স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। পরবর্তী সময়ে সংস্থার কর্মকর্তাবৃন্দ এক গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়ে আগামী নভেম্বর মাসে ফিলিপিনসে আয়োজিত এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা থেকে ১৮ জন মাস্টার্স অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় হয়।‌ পরবর্তী সময়ে চূড়ান্ত তালিকা গঠন করা হবে এবং তাদের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স নিয়ে আলোচনায় সকলে উপস্থিত থাকায় সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। এদিকে, সংস্থার পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজির কাছে এক চিঠিতে রাজ্য পুলিশে কর্মরত ১২ জন অ্যাথলেটের নাম উল্লেখ করে আসন্ন আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের উপলক্ষে প্রয়োজনীয় প্র্যাকটিসের ব্যবস্থাদি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top