ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।আবারও ঝড়। সোনার মেয়ের। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। আর তাতেই দেশকে এনে দিলেন ব্রোঞ্জের পর এনে দিলেন স্বর্ণ এবং রৌপ্য পদক। ১০০ মিটার স্প্রিন্টে প্রথম ব্রোঞ্জ পদক জয় করেছিলেন মধুমিতা দেব। বিশ্ব পুলিস এবং ফায়ারম্যান অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। কানাডার মনিটাবোতে ১-৬ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আসর। তাতে দেশের হয়ে অংশ নিয়েছিলেন ভূপাল সি আই এস এফে কর্মরত মধুমিতা দেব। শনিবার রাতে ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক এবং ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ পদক জয় করে দেশের পাশাপাশি ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন মধুমিতা। ৪x১০০ মিটার রিলেতে ভারতীয় দলের জার্সি গায়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মধুমিতা-র সঙ্গে ঝড় তুলেছিলেন বীরপল কাউর,বিজয়া কুমারী এবং আন রোজ টমি। খোয়াই জেলার রোতিয়ার প্রয়াত প্রবীর এবং গৃহিণী সীমা দেবের এক ছেলে এবং মেয়ের বড় মধুমিতা। সে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করার সময় ভর্তি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুলে। রাজ্যের স্বনামধন্য অ্যাথলেটিক্স কোচ তথা প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা ঘষে মেজে তৈরী করেন সোনার মেয়েকে। জাতীয় আসরে ত্রিপুরাকে বহু পদক এনে দেওয়ার পর খেলো ইন্ডিয়া স্কিমে জায়গা পায় সে। প্রয়াত প্রবীর দেবের এক ছেলে এবং মেয়ের বড় মধুমিতা খেলো ইন্ডিয়া স্কিমে থাকা কালিন যোগ দেন ভূপাল সি আই এস এফে। দেশের পাশাপাশি রাজ্যের নাম উজ্জ্বল করা ছাত্রীর সাফল্যে খুশি কোচ স্বপন সাহা। এক সাক্ষাৎকারে প্রাক্তন ওই কোচ বলেন,”গর্বে বুক ভরে আসলো। বিশ্বাস করতাম শুনু (মধুমিতা-র ডাক নাম) একদিন দেশের নাম উজ্জ্বল করবেই। তাই হলো। এমনই হলো। তবে ওকে আরও এগিয়ে যেতে হবে”। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষ থেকেও শিক্ষক, শিক্ষিকা এবং প্রশিক্ষকরা অভিনন্দনবার্তা পাঠিয়েছেন সোনার মেয়েকে।

কানাডায় ওয়ার্ল্ড পুলিশ অ্যাথলেটিক্সে ঝড় তুলে ত্রিপুরার মধুমিতার দখলে ৩টি পদক
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















