News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগম এলাকায় ডেঙ্গু কে রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করছে আগরতলা পুর নিগম – মেয়র দীপক মজুমদার
Image

পুর নিগম এলাকায় ডেঙ্গু কে রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করছে আগরতলা পুর নিগম – মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৪ আগস্ট : আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা গ্রহন করছে পুর নিগম। শুক্রবার সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 

রাজ্যে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। গত কয়েকদিনে ডেঙ্গু সোনামুড়া মহকুমার ধনপুরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এছাড়াও গত  দু একদিনের মধ্যে ডেঙ্গু প্রভাব ফেলেছে অন্যান্য মহকুমায়। তবে এখন পর্যন্ত সরকারিভাবে আগরতলা পুর নিগম এলাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার কোনো খবর নেই।

তারপরও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সি.এম.ও -র সাথে কথা বলে শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটরদের সাথে বৈঠক করেছেন। মেয়র জানিয়েছেন, আগরতলা পুর নিগম এলাকায় যাতে ডেঙ্গুর প্রভাব না পড়ে তার জন্য প্রতি ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে মানুষকে সচেতন করা হবে। এবং মানুষকে অবগত করা হবে কিভাবে ডেঙ্গু হতে পারে এবং তা কীভাবে প্রতিরোধ করা যায়। কারণ সচেতন থাকলে এই রোগ এড়ানো সম্ভব হবে বলে মনে হচ্ছে নিগম কর্তৃপক্ষ। 

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top