News Flash

  • Home
  • খেলা
  • দেওধর ট্রফির ফাইনালে আজ পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াই
Image

দেওধর ট্রফির ফাইনালে আজ পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট।। দেওধর ট্রফির ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। পুদুচেরিতে বিসিসিআই আয়োজিত প্রফেসর ডিবি দেওধর ট্রফির ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল পরস্পরের মুখোমুখি হবে। লীগ পর্যায়ের খেলায় দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলকে ৫ উইকেটে পরাজিত করেছিল। তবে ফাইনাল ম্যাচের ফলাফল কি হয় সে ব্যাপারে অনিশ্চিত ক্রিকেট মহল। উল্লেখ্য, লীগ পর্যায়ের খেলায় দক্ষিণাঞ্চল পরপর পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করেছে। অপরদিকে পূর্বাঞ্চল পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে ফাইনালে উন্নীত হয়েছে। দক্ষিণাঞ্চল প্রথম ম্যাচে উত্তরাঞ্চলকে ১৮৫ রানে, পশ্চিমাঞ্চলকে ১২ রানে, উত্তর-পূর্বাঞ্চলকে নয় উইকেটে, পূর্বাঞ্চলকে পাঁচ উইকেটে এবং মধ্যাঞ্চলকে সাত উইকেটে পরাজিত করেছিল। পূর্বাঞ্চল প্রথম ম্যাচে মধ্যাঞ্চলকে ছয় উইকেটে, দ্বিতীয় ম্যাচে উত্তর পূর্বাঞ্চল কে আট উইকেটে, তৃতীয় ম্যাচে উত্তরাঞ্চলকে ৮৮ রানে এবং শেষ ম্যাচে পশ্চিমাঞ্চলকে ১৫৭ রানে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top