গুয়াহাটি, ২ মে (হি.স.) : মহানগরের চাঁদমারি থানার সামনে বাইক-অ্যাকটিভার মুখোমুখি সংঘর্ষে তিন যুবক আহত হয়ে এখন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের দুজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল-সূত্রের খবরে প্রকাশ। ঘটনা রবিবার রাতের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাগামহীন গতিতে ছিল বাইক ও অ্যাকটিভা। তিন আরোহীর কারোরই মাথায় হ্যালমেট ছিল না। প্রচণ্ড জোরে দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষে তিনজন বহু দূর পর্যন্ত ছিটকে যায়। এএস ০৪ এন ৪৮৪২ নম্বরের অ্যাকটিভা এবং এএস ০১ বিজি ৯৩৪৯ নম্বরের বাইক দুমরেচুমরে গেছে। ঘটনা চাঁদমারি থানার সামনে সংঘটিত হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের উদ্ধার করে জিএমসিএইচ-এ ভরতি করায়। জখমদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মহানগরে বাইক-অ্যাকটিভা মুখোমুখি, সংকটজনক দুই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















