News Flash

  • Home
  • প্রধান খবর
  • আত্রেয়ী ড্যামে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের, উদ্ধার এক
Image

আত্রেয়ী ড্যামে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের, উদ্ধার এক

বালুরঘাট, ৩০ জুলাই (হি.স.) : রবিবাসরীয় বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরে । নবনির্মীত আত্রেয়ী ড্যামে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আশঙ্কা জনক আরও এক যুবক। তার চিকিৎসা চলছে বালুরঘাট জেলা হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হিতেশ শর্মা(২৬)। আহতের নাম সৌরভ আগরওয়াল(২৬)। দু’জনের বাড়ি বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মারওয়াড়িপট্টিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। রবিবার বিকেলে দু’জনেই বালুরঘাট শহরের ডাকরা এলাকায় অবস্থিত আত্রেয়ী নদীর ড্যামে স্নান করতে গেছিল। সেখানেই তাঁরা তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মৎস্যজীবীরা একজনকে উদ্ধার করে। অন্যদিকে আরেকজনকে কিছু বাদে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা থাকার পরও কি করে স্নান করতে নেমেছিল ওই দুই যুবক তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Releated Posts

কৃষক আন্দোলনে জাতীয় সড়ক অবরোধ, মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়ক-নেতাদের বিরুদ্ধে এফআইআর

ভোপাল/ধর, ৯ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের ধর জেলায় কৃষক আন্দোলনের সময় জাতীয় সড়ক অবরোধের অভিযোগে কংগ্রেসের একাধিক বিধায়ক, নেতা…

ByByNews Desk May 9, 2026

বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, সঙ্গে শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী

কলকাতা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বাধীন…

ByByNews Desk May 9, 2026

রবীন্দ্রনাথের প্রগতিশীল চিন্তাধারা আজও মানবতাকে অনুপ্রাণিত করে: খাড়গে, কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ৯ মে (আইএএনএস): কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তীতে শনিবার শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মানবতাবাদী ও…

ByByNews Desk May 9, 2026

বাংলার জন্য ঐতিহাসিক সূচনা, প্রথম বিজেপি মন্ত্রিসভার শপথে মোদির উপস্থিতি নতুন ভোরের বার্তা: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার সকালেই একে “ঐতিহাসিক ভোর”…

ByByNews Desk May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top