News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় স্ট্রেন্থ লিফটিংয়ে ৩টি সোনা সহ ৮ পদক রাজ্যের
Image

জাতীয় স্ট্রেন্থ লিফটিংয়ে ৩টি সোনা সহ ৮ পদক রাজ্যের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।।তিন স্বর্ণ সহ ৮ পদক পেলো ত্রিপুরা। রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত ৩৩ তম জাতীয় স্ট্রেংথ লিফটিং এবং ইমপ্লাই বেঞ্চ প্রেস প্রতিযোগিতায়। ২৬-‌৩০ জুলাই অনুষ্টিত হয় আসর। তাতে ১৪ সদস্যের ত্রিপুরা দল অংশ নেয়। আসরে জুনিয়র বালিকাদের ৫২ কে জি বিভাগে রুপশ্রী দাস ইমপ্লাই বেঞ্চ প্রেস বিভাগে স্বর্ণ, স্ট্রেংথ লিফটিং বিভাগে ব্রোঞ্জ, ৮০ কে জি বিভাগে অতসী বিশ্বাস ইমপ্লাই বেঞ্চ প্রেসে স্বর্ণ, স্ট্রেথ লিফটিং -‌এ রৌপ্য,  ৮০ কে জি উর্ধ্ব বিভাগে রিয়া দত্ত স্ট্রেংথ লিফটিং-‌এ স্বর্ণ, ইমপ্লাই বেঞ্চ প্রেসে রৌপ্য, মাস্টার্সে গ্রুপ-‌ বি বিভাগে নির্মল দাস স্ট্রেংথ লিফটিংয়ে রৌপ্য এবং ইমপ্লাই বেঞ্চ প্রেসে ব্রোঞ্জ পদক জয় করেন। রাজ্যদলের কোচ রাণা দেব রাজস্থান থেকে এখবর জানিয়েছেন। তিনি ত্রিপুরা দলের পারফরম্যান্সে খুশি। ত্রিপুরা দলের ম্যানেজার দুলাল শুক্ল দাসও খুশি। ত্রিপুরা থেকে রেফারি হিসাবে গেছেন শম্ভু নাথ সাহা।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top