News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্কুলের ছাদ ভেঙে পড়ার আতঙ্কে গেটে তালা, বিক্ষোভে অভিভাবকরা
Image

স্কুলের ছাদ ভেঙে পড়ার আতঙ্কে গেটে তালা, বিক্ষোভে অভিভাবকরা

বাঁকুড়া, ২৮ জুলাই (হি. স.) : ভেঙে পড়ছে বিদ্যালয়ের একাংশ। তার মধ্যেই আতঙ্ক নিয়ে পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের, অভিযোগ এমনই। এই অভিযোগ তুলে এবার বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ফটকে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাংশ ভগ্নপ্রায় হয়ে পড়েছে। একপ্রকার আতঙ্ক নিয়েই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়। বারবার প্রশাসনকে জানানো হলেও বিদ্যালয় সংস্কারের বিষয়ে কর্ণপাত করেনি প্রশাসন এমনটাই অভিযোগ।

তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভে সামিল হলেন বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পানপুকুর গ্রামে।
জানা যায়, পানপুকুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় হয়ে পড়েছে। ছাদের চাঙর ভেঙে পড়ছে, দেওয়ালে ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হলেন। এই মুহূর্তে তাঁদের একটাই দাবি দ্রুত বিদ্যালয় সংস্কার করা হোক।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top