News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ১৫০৩ জন
Image

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ১৫০৩ জন

ঢাকা, ২৮ জুলাই (হি.স.) : বাংলাদেশে ভয়াবহ আকার ধারন করেছে ডেঙ্গু । গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশটিতে চারজনের মৃত্যু হয়েছে । এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ৫০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বাংলাদশের স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সমগ্র বাংলাদেশে এক হাজার ৫০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৭ জন এবং ঢাকার বাইরে ৫৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ২৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ৮৪৪ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪৪৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে দুই জন মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ১৭৯ জন এবং ঢাকার বাইরে ৫০ জন মারা যান।

চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ জন ও ঢাকার বাইরে ১৮ হাজার ৫০০ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৩০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২০ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ১৪ হাজার ৬৪৪ জন।

বর্তমানে সারাদেশে মোট আট হাজার ৬৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় চার হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৮০৬ জন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top