নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) রাজ্য সরকার ৩৩৯.৩৫ কোটি টাকা পেয়েছে৷ এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং’কে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে আরো এক বড় সিদ্ধান্ত নিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার৷ প্রতি বাড়িতে যাতে পাকা ঘর নির্মাণ হয় তার জন্য দ্রুত অর্থ বরাদ্দ করা হয়েছে৷ এই অর্থ বরাদ্দের ফলে রাজ্যের গ্রামীন এলাকার গরিব মানুষ বড় উপকৃত হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী৷’
লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করায় রাজ্যের জনগণ দারুণ হবে উপকৃত হবেন৷ কোন পরিবার যাতে গৃহীন না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে৷

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) রাজ্য সরকার ৩৩৯.৩৫ কোটি টাকা পেয়েছে
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















