নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন৷ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের দায় দায়িত্ব সরকারি দপ্তর গুলির৷ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রত্যেক কর্মীকে এসব বিষয়ে দায়িত্বশীল হতে হবে৷ শুক্রবার সিপাহী জেলা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক কালে একতা বলেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে শুক্রবার সিপাহীজলা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক কিশোর বর্মণ, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা৷
এই দিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের কাজের বিষয়ে বিস্তারিত অবগত হন৷ এবং প্রয়োজনীয় নির্দেশ দেন৷ বৈঠক শেষে সিপাহীজলা জেলার জেলা শাসক বিশাল কুমার জানান জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট গুলির কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক হয় এইদিন৷ জনগণের বিভিন্ন সমস্যা গুলি দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কিছু কিছু ক্ষেত্রে এইদিন মুখ্যমন্ত্রীর নজরে গাফিলতি ধরা পরেছে৷ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জ্রবেন৷তিনি আরও জানান মুখ্যমন্ত্রী এইদিনের বৈঠকে জানিয়েছেন আগামি দুই থেকে তিন মাসের মধ্যে তিনি ফের পর্যালোচনা বৈঠক করবেন৷রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প লাগু রয়েছে৷ কিন্তু একাংশ সরকারি আধিকারিকের গাফিলতির ফলে বহু ক্ষেত্রে সাধারন মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে৷ এই ক্ষেত্রে জেলায় জেলায় গিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত সময়োপযোগী সিদ্ধান্ত বলে অভিমত অভিজ্ঞ মহলের৷

সময়ের কাজ সময়ে করার জন্য আধিকারীকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















