News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তি
Image

সাব্রুমে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ সাব্রুম মহকুমার হরিণা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত এক  ব্যক্তির৷  ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শুভাশি নাহা তার বাড়ির পাশে একটি খালি জায়গায় গৃহপালিত পশু আনতে যান৷ ওই স্থানে  বিদ্যুত পরিবাহী তার ছিড়ে পড়ে থাকে৷ সেই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয় শুভাশিস নাহা৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
পরবর্তী সময়ে  ফেটকো নামক বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীদের ফোন করা হয় বিদ্যুৎ লাইন বন্ধ করার জন্য৷ কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ হয়েছে কিনা তা আর জানা যায়নি৷ যার কারণে দীর্ঘ ঘন্টা পড়ে থাকে ওই ব্যক্তি৷ ঘটনা স্থলে উপস্থিত হয় দমকল বাহিনী ও পুলিশ৷কিন্তু কেউই তাকে সেখান থেকে উদ্ধার করতে পারছিল না৷ কারণ সেই লাইনে তখনো বিদ্যুৎ সংযোগ রয়েছে কিনা সে বিষয়ে কেউই সঠিকভাবে বলতে পারছিল না৷ এই ঘটনাকে কেন্দ্র করে হরিনা নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ সঙ্ঘবদ্ধ হয়ে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে৷ বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ণ উঠেছে৷ তাদের দায়িত্ব জ্ঞান হীনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে চলেছে বলে অনেকেই অভিযোগ করেছেন৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top