News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরোনো দেওয়াল ধ্বসে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

পুরোনো দেওয়াল ধ্বসে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

আমবাসা(ত্রিপুরা), ২৮ জুলাই (হি.স.) : পুরোনো দেওয়াল ধ্বসে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ওই ঘটনায় গোটা কমলপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সহ শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকল কর্মীরা আহত শ্রমিককে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

জনৈক সহশ্রমিকরা জানিয়েছেন, কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে ঠিকেদারের অধীনে পুরোনো দেওয়াল ভাঙার কাজে ৪ জন শ্রমিক নিযুক্ত ছিলেন। আজ সকালে পুরোনো দেওয়াল ভাঙতে গিয়েছিলেন আমবাসার বাসিন্দা চন্দ্রকান্ত ত্রিপুরা(২৮)। আচমকাই তাঁর উপর দেওয়াল ধ্বসে পড়েছে। সাথে সাথে সহকর্মীরা খবর পাঠিয়েছে দমকল বাহিনীকে। দমকল কর্মীদের সহায়তায় দেওয়ালের নিচ থেকে চন্দ্রকান্তকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। 

তিনি আরও জানিয়েছেন, ঠিকেদারের অধীনে তার ভাইও একসাথে কাজ করছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা আমবাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top