News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক আগস্টে, এবার মুম্বইয়ে
Image

ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক আগস্টে, এবার মুম্বইয়ে


নয়াদিল্লি, ২৭ জুলাই (হি. স.) : কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এক হয়েছে মোট ২৬ দলের বিরোধী ইন্ডিয়া জোট। পাটনা, বেঙ্গালুরুর পর এবার মহারাষ্ট্রে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিব সেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । এছাড়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও যাবেন মুম্বইয়ে।

চব্বিশের লোকসভা নির্বাচনে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। ইতিমধ্যে গত ২ মাসে পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছেন নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়ালরা। প্রথম বৈঠকটি নীতীশ কুমারের নেতৃত্বে ছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক ছিল ১৭ ও ১৮ জুলাই, বেঙ্গালুরুতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেই বৈঠকেই স্থির হয় ইন্ডিয়া নামটি। তাতেই সম্মত হন সকলে। আর নামকরণের পর থেকেই কেন্দ্রের নিশানায় বিরোধী জোট। প্রধানমন্ত্রী থেকে বিজেপি সাংসদরা সকলেই নামটি নিয়ে কটাক্ষ শুরু করেছেন। পরবর্তী পদক্ষেপের লক্ষ্যে ফের মুম্বইয়ে বৈঠকে বসবে বিরোধী জোট। লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। সূত্রের খবর, আগস্টের ২৫ ও ২৬ তারিখ মুম্বইয়ে এই বৈঠক হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

Releated Posts

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026

যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top