News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৭-২৮ জুলাই রাজস্থান ও গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

২৭-২৮ জুলাই রাজস্থান ও গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ও ২৮ জুলাই রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। এই সফরকালের শুরুতে, বৃহস্পতিবার সকালে রাজস্থানের সিকারে একটি জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কৃষকদের উপকারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সমৃদ্ধি কেন্দ্র দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

পরবর্তী দিন, শুক্রবার (২৮ জুলাই) গুজরাটের গান্ধীনগরে সেমিকন ইন্ডিয়া ২০২৩-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। রাজকোটের কাছে হিসারিতে গুজরাটের প্রথম গ্রীনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ জুলাই গান্ধীনগরে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৩’-এর উদ্বোধন করবেন। সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়া এবং এই ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে মানুষকে অবহিত করার উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন। ৩০ জুলাই পর্যন্ত তা চলবে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোম্পানিগুলি সেমিকন ইন্ডিয়া ২০২৩-এ অংশ নেবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top