News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর; শ্লথ গতিতে চলল যানবাহন, যমুনার জল বৃদ্ধির শঙ্কা!
Image

প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর; শ্লথ গতিতে চলল যানবাহন, যমুনার জল বৃদ্ধির শঙ্কা!

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, বৃষ্টি হয়েছে সমগ্র এনসিআর অঞ্চলে। বুধবার ভোররাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ভিজেছে দিল্লি-এনসিআর অঞ্চলে। বৃষ্টি থামেনি সকালেও, দিল্লির পাশাপাশি বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের নয়ডাতেও। প্রবল বৃষ্টির জেরে দিল্লির কোনও কোনও রাস্তায় জল জমে যায়, ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়।

দিল্লির মান্ডি হাউস, রিং রোড, শান্তিপথ, আইটিও রোড সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে বুধবার। আইটিও রোডে জলও জমে গিয়েছে। সেখানে অত্যন্ত ধীর গতিতে চলাচল করে গাড়ি। শুধুমাত্র দিল্লি নয়, এদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশেও। বৃষ্টির দরুণ দিল্লির তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে, ফের যমুনা নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

Releated Posts

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top