News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুর প্রসঙ্গে রাহুলকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের জবাব, বাংলা ও রাজস্থানের কথা বলেন না কেন?
Image

মণিপুর প্রসঙ্গে রাহুলকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের জবাব, বাংলা ও রাজস্থানের কথা বলেন না কেন?

গুয়াহাটি, ২৫ জুলাই (হি.স.) : মণিপুর প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঠুকেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেছেন শুধু মণিপুর কেন? বাংলা ও রাজস্থানের কথাও বলুন।

আজ মঙ্গলবার তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটূক্তির জবাব দিয়েছেন। টুইটারে ড. শর্মা বিরোধীদের আলোচনার দাবিকে ‘সহজাত পক্ষপাতিত্ব’ বলে অভিহিত করে বলেছেন, বিরোধী ‘ইন্ডিয়া’ (আই.এন.ডি.আই.এ) জোট শুধুমাত্র মণিপুর ইস্যুতে কথা বলে। অথচ বিজেপির আনুগত্য ‘ভারত’-এর প্রতিটি নাগরিকের প্রতি, তা মণিপুর হোক বা রাজস্থান কিংবা পশ্চিমবঙ্গ কিংবা অসম। টুইটারে তিনি আরও লিখেছেন, ‘ভারত’ জিতবে এবং তাঁকে জিততেই হবে।

প্রসঙ্গত, এর আগে একটি টুইটে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘আপনি যা খুশি আমাদের বলতে পারেন মিস্টার মোদী। আমরা আই.এন.ডি.আই.এ (‘ইন্ডিয়া’)। আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব। আমরা সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতের ধারণা পুনর্নির্মাণ করব।’ রাহুলের এই টুইটের জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top