News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে কালীমন্দিরে চুরি, প্রণামী বাক্স থেকে টাকা পয়সা লুট
Image

শান্তিরবাজারে কালীমন্দিরে চুরি, প্রণামী বাক্স থেকে টাকা পয়সা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে চুরি করে যাচ্ছে নিশিকুটম্বের দল৷  এরইমধ্যে রবিবার গভীর রাতে সব্জী বাজারে কালিমন্দিরের তালা ভেঙ্গে প্রনামী বাক্স ভেঙ্গে প্রনামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল৷  মন্দির থেকে প্রনামীবাক্স টি ভেঙ্গে মন্দিরের পেছনে একটি দোকানে বাক্সটি ভেঙ্গে রেখে  চলে যায়৷  সোমবার সকালবেলা এই চুরির বিষয়ে স্থানীয় ব্যাবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটির লোকজনেরা জানতে পেরে চুরির বিষয়ে খবর দেয় শান্তির বাজার থানায়৷ মন্দির কমিটির লোকজনেরা সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে চুরির বিষয়ে জানাতেগিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উবরেদেন৷  উনারা অভিযোগ করেন চুরির বিষয়ে থানায় জানানোর পর দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হয়েগেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহননি৷ স্থানীয় ব্যবসায়ীরা জানান পুলিশ রাত্রিবেলায় বাজারে সঠিকভাবে ডিউটি করেননা৷ তাই নিশিকুটম্বের দল চুরি করার সাহস পেয়েযাচ্ছে৷  এই চুরি কান্ডে প্রনামী বাক্স থেকে প্রায় নগদ ৮ হাজার টাকা চুরি হয়েছে বলে ধারনা করাহচ্ছে৷  শহরে এইভাবে চুরিকান্ড ঘটাতে নিরাপত্তাহীনতায় ভূগছে শান্তির বাজারের স্থানীয় ব্যাবসায়ীরা৷ ঘটনার দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হবার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷  এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও ঘটনারসাথে জরিতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়৷

Releated Posts

লালটিলাপাড়ায় পুলিশের বড়সড় সাফল্য, মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ১৩ আগস্ট: যাত্রাপুর থানার পুলিশের অভিযানে লালটিলাপাড়া এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা…

ByByReshmi Debnath Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top