News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খিলপাড়ায় নেশা সামগ্রী সহ চারজনকে জালে তুলল পুলিশ
Image

খিলপাড়ায় নেশা সামগ্রী সহ চারজনকে জালে তুলল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  গত কয়েকদিন ধরে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ বিভিন্ন নেশা বিরোধী অভিযানে গিয়ে সাফাল্য অর্জন করতে পারছে৷ গতকাল রাতে রাধা কিশোরপুর থানায় পুলিশের কাছে খবর আসে খিলপাড়া এলাকায় জনৈক যুবক নেশা সামগ্রী বিক্রি করছে৷ সঙ্গে সঙ্গে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতূত্বাধীন পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ গভীর রাতে  সাগর সাহা ওরফে সুব্রতকে জালে তুলতে পেরেছে৷ সাগরের মোবাইল টেক করে রবিবার পুলিশ দুপুর পর্যন্ত আরও তিন জনকে পুলিশের জালে তুলতে পেরেছে৷ এরা হল সুরজিৎ দাশ,সাখিল খান,ময়নাল হুসেন৷ এদেরকে অমরসাগরপাড়ে, খিলপাড়া ও গকুলপুর থেকে জালে তুলে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে৷প্রত্যেকের বিরুদ্ধে এন ডি পি এস দ্বারায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ১১১/২০২৩৷ পুলিশের ধারণা আরও কিছু নেশা কারবারি কে পুলিশের জালে তুলতে পারবে৷ পুলিশের এই সাফল্যে উদয়পুরের আমজনতা খুশি৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top