News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় শিব আরাধনায় ব্রতী হলেন ভক্তরা
Image

বিলোনীয়ায় শিব আরাধনায় ব্রতী হলেন ভক্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  শ্রাবণ মাসের প্রথম সোমবার এই বছর মল মাস পেলেও ভক্তরা মন্দিরে পুজো দিতে ব্যস্ত৷ তবে অন্যান্য বছরের মত এ বছর কিছুটা কম পরিমাণে ভক্ত মন্দিরে এসে পুজো দিচ্ছে৷ সংকট মঠ আশ্রমে শিবের স্নান যাত্রা উপলক্ষে বিপুল ভক্ত সমাগম৷ আজ  শ্রাবণ মাসের প্রথম সোমবার৷ শাস্ত্র মতে শ্রাবণ মাস হলো শিবের মাস৷ শিব অনুরাগী ভক্তরা এই শ্রাবণ মাসে শিবের পূজা এবং আরাধনার মধ্যে দিয়ে পালন করে থাকেন৷আজ শ্রাবণের প্রথম সোমবার স্নান যাত্রাকে কেন্দ্র করে ভারতচন্দ্র  নগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েত এলাকার শংকর মঠ আশ্রমে অনুষ্ঠিত হয় শিব স্নান যাত্রা, রাত্রি তিনটা থেকে অগণিত ভক্ত নারী-পুরুষ শিশু বৃদ্ধ সকল অংশের ভক্তরা কাঁদে কলসির ভার নিয়ে উলুধবনি শঙ্খধবনি  এবং ঢাকের তালে মুহুরী নদীর ঘাটে গিয়ে জল ভরে সেই জল নিয়ে আসে আশ্রমে৷ রাত্রি চারটা থেকে শুরু হয় শিবের স্নানযাত্রার অনুষ্ঠান৷ অগণিত ভক্তরা একে একে শিবের মাথায় ডাবের জল, দুধ ,তুলসী বেল পাতা দিয়ে বাবা শিবকে স্নান করিয়ে পরিবার ও আত্মীয় পরিজন সকলের মঙ্গল কামনায় এবং দেশবাসীর মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন৷ এই স্নানযাত্রাকে কেন্দ্র করে শংকরমঠ আশ্রম প্রাঙ্গনে ভক্তদের সমাগমে হয়ে উঠে আনন্দ মুখরিত৷ পুরোহিতের মন্ত্র উচ্চারণে উলুধবনি শঙ্খধবনিতে এবং ঢাকের বাজনা তালে তালে শিব ভক্তরা আশ্রম প্রাঙ্গনে নাচের মাতোয়ারা হয়ে ওঠেন৷ সকলের একটি আশা মঙ্গল কর বাবা সকলের, পরিবার পরিজন এবং দেশবাসী যেন থাকে সুখে শান্তিতে৷ জাতি ধর্ম নির্বিশেষে সর্বত্র যেন শান্তির পরিবেশ  বিরাজ করে এই কামনাই সকল ভক্তদের মনে৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top