News Flash

  • Home
  • দেশ
  • নীল পাখি উধাও, টুইটারের পুরনো নাম ও লোগো বদলে ফেললেন ইলন মাস্ক
Image

নীল পাখি উধাও, টুইটারের পুরনো নাম ও লোগো বদলে ফেললেন ইলন মাস্ক

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : বদলে গেল মাইক্রোব্লগিং সাইট টুইটারের নাম এবং লোগো। উধাও হয়ে গেল পরিচিত সেই নীল পাখি। ইলন মাস্ক টুইটারের নাম পরিবর্তন করে রাখলেন ‘এক্স’। ‘এক্স’ শব্দটি যে ইলন মাস্কের পছন্দ, সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। এই শব্দ আগেও ব্যবহার করেছেন মাস্ক। রবিবার থেকেই অনেকে মনে করছিলেন টুইটারের নতুন নাম হতে পারে ‘এক্স’। আর সেটাই সত্যি হল।

সোমবার থেকেই টুইটারের নাম ও লোগো বদলে ফেললেন ইলন মাস্ক। ইলন মাস্ক টুইটারের নাম পরিবর্তন করে রাখলেন ‘এক্স’। একইসঙ্গে টুইটারের পরিচিত নীল পাখিকে বিদায় জানালেন। নীল রং উঠে গিয়ে এ বার সাদা এবং কালোর ছোঁয়া লাগল মাইক্রোব্লগিং সাইটটিতে। প্রসঙ্গত, টেসলা কর্তা মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই একাধিক প্রযুক্তিগত সমস্যা দেখা যায় টুইটারে। বহু প্রযুক্তিবিদ, কর্মীকে ছাঁটাইও করে মাস্কের টুইটার। কিন্তু তা সত্ত্বেও আয়ের মুখ দেখতে পারেনি সংস্থা। বিজ্ঞাপন বাবদ আয়ও ক্রমাগত কমে চলেছে।

Releated Posts

এসআরএফটিআইয়ে সংঘর্ষের ঘটনায় তিনটি এফআইআর, উত্তেজনা অব্যাহত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে রবিবার সংঘর্ষের ঘটনায় সোমবার সকাল…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top