News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়া মহাবিদ্যালয়ে এনএসএসের বিশেষ শিবির
Image

গন্ডাছড়া মহাবিদ্যালয়ে এনএসএসের বিশেষ শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী  স্পেশাল ক্যাম্পের শুক্রবার ছিল চতুর্থ দিন৷ এদিন এনএসএস এর স্বেচ্ছাসেবকরা গন্ডাছড়া-অমরপুর রাস্তার ৩০ কার্ড এলাকায় বেহাল রাস্তা সংস্কার করে৷ এই রাস্তা ধরে কলেজের ছাত্রছাত্রীরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়৷ রাস্তার বেশ কিছু অংশ খারাপ থাকার কারণে সেখানে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে৷ এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এন এস এসের স্বেচ্ছাসেবকরা রাস্তা সংস্কারের কাজে উদ্যোগ নেয়৷ এক্ষেত্রে গন্ডাছড়া পি.ডব্লিউ.ডি অফিসের সহযোগিতায় এনএসএস স্বেচ্ছাসেবকরা রাস্তা মেরামত করে৷ তাতে খুশি যানচালক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ৷ রাস্তা সংস্কারের সময় সেখানে  উপস্থিত ছিলেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড় শ্রীমন্ত রায়, শারীরিক শিক্ষার অধ্যাপক বেকন দেববর্মা, রাজু প্রাসাদ শর্মা এবং এনএসএস প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা সহ মহাবিদ্যালয়ের এনএসএস স্বেচ্ছাসেবকরা৷

Releated Posts

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top