News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের দামোদর পারাপার করতে গিয়ে তলিয়ে মৃত্যু যুবকের
Image

ফের দামোদর পারাপার করতে গিয়ে তলিয়ে মৃত্যু যুবকের

দুর্গাপুর, ২১ জুলাই (হি. স.) ফের দামোদর পারাপার করতে গিয়ে তলয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় যুবকের। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার পখন্না মানাচরে। তল্লাশিতে শুক্রবার যুবকের দেহ উদ্ধার হয়।

ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার বিকালে পখন্নায় দামোদর নদীতে পারাপার করার সময় আচমকায় জলে তলিয়ে যায় ওই ব্যাক্তি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পখন্না ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু, এদিন নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ফের তল্লাশী অভিযান শুরু হয়। এদিন সকালে দামোদর নদে স্পিড বোট নিয়ে তল্লাশী শুরু করে উদ্ধারকারী দল। বেলা ১০ টা নাগাদ ওই যুবকের দেহ উদ্ধার হয়। তারপর বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠায়। যদিও এদিন বিকাল পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই আদিত্য চ্যাটার্জী (১৮), নামে এক যুবক দামোদর নদে বালিখাদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়। আশপাশের লোকজন বিষয়টি দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও উদ্ধারকারীদল। পরদিন দুপুরে তার মৃতদেহ উদ্ধার হয়। তার কয়েকদিন আগেই দামোদরের দুর্গাপুর ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হয় তিন ছাত্রের। পর পর দামোদরে জলে ডুবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top