নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জুলাই৷৷ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের৷ গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায়,, স্থানীয় বালুছড়া এলাকার রজনী নমঃ দাসের ছেলে অরুণ নমঃ দাস প্রতিনিয়তই মদমত্ত অবস্থায় থাকতো৷ অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় জনৈক চন্দন দাসের বাড়িতে অবৈধভাবে চুলাই বাংলা মদ বিক্রি হয়৷ এখান থেকেই অরুণ নমঃ দাস সহ একাংশ যুবক এবং মধ্যবয়স্করা প্রতিনিয়ত নেশা করে থাকে৷
বৃহস্পতিবারও যথারীতি প্রচন্ড মদ খেয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সামান্য কোন বিষয় নিয়ে বচসা হয় বলে জানিয়েছে মৃত অরুনের বাবা৷ এরপর রাত পৌনে বারোটা নাগাদ স্থানীয় রেল পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় যে মাইগঙ্গা এলাকায় এক ব্যাক্তি কোন ভাবে রেলে কাঁটা পড়েছে৷ রেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ পরবর্তী সময় বিষয়টা পরিষ্কার হয় যে এই মৃতদেহ অরুন নমঃ দাসের৷এভাবে তরুণ তাজা যুবকের রেল লাইনের নিচে কাঁটা পড়ে মৃত্যু হওয়ার ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যেযর সৃষ্টি হয়েছে৷

রেলে কাটা পড়ে তেলিয়ামুড়ায় মৃত্যু হল যুবকের
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















