News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রচার কর্মসূচি
Image

প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রচার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷  প্লাস্টিকের কু প্রভাব মানুষের জীবনযাত্রাকে ভয়ংকর পরিণতির দিকে ধাবিত করছে৷ একমাত্র জনসচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব৷ এই আহ্বানকে সামনে রেখে শুক্রবার মহিলা কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করে৷ শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়৷ আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস শাখার পক্ষ থেকে শুক্রবার প্লাস্টিক মুক্ত দেশ ও রাজ্য গড়ার উদ্দেশ্যে এক কর্মসূচির আয়োজন করা হয়৷ কলেজ থেকে বের হয়ে ছাত্রীরা ব্যবসায়ী ও পথচারীদের কাছে লিফলেট বিতরণ করে প্লাস্টিক বর্জন করার জন্য আহ্বান জানান৷পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন প্লাস্টিক মুক্ত দেশ এবং রাজ্য গড়তে পারলে মানুষের বিভিন্ন রোগ এবং দূষণ নিয়ন্ত্রণ হবে৷ সকলে যাতে প্লাস্টিক মুক্ত রাজ্য বা দেশ গড়ার দিকে নজর দেয়৷ এর জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্রীরা৷’

Releated Posts

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top