News Flash

Image

রামকৃষ্ণনগর চম্পকনগরে সড়ক দুর্ঘটনায় হত এক

রামকৃষ্ণনগর (অসম), ২১ জুলাই (হি.স.) : অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো এক ব্যক্তির । শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর সার্কুলের চম্পকনগরে ।

জানা যায়, গান্ধীনগর জিপির চার নম্বর ওয়ার্ডের চম্পকনগর গ্রামের মাখন লাল নাগ প্রতি দিনের মত দুপুরে বাড়ির সম্মুখে বেঁধে রাখা গরু আনতে যাওয়ার পথে দ্রুতগামী একটি অটোরিকশা চম্পকনগর এডি ক্যাম্পের সামনে সজরে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণ নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপর ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন । মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি পাঠানো হয়েছে । ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top