ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।ঘোষিত হলো ত্রিপুরা দল। উত্তরাখন্ডে কাশিপুরে জাতীয় সিনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অংশগ্রহণের লক্ষ্যে। ৮-১৩ আগস্ট হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশ নেওয়ার লক্ষ্য বৃহস্পতিবার ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে নির্বাচনী শিবির হয় এন এস আর সি সি-র ভারোত্তোলন হলে। তাতে ৬ সদস্যের ত্রিপুরা দল গঠন করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ। ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছেন কুমুদ বনিক। এছাড়া ম্যানেজার নির্বাচিত হয়েছেন সঞ্জয় আচার্য। আসরে ত্রিপুরা ভালো ফলাফল করবে আশা করছেন রাজ্য সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ। ঘোষিত দল: আলমিন হুসেন, অমরজিৎ দাস, সৌরভ রাই বর্মন, রাজেশ শর্মা, তনুশ্রী পাল এবং রুণি দেববর্মা । কোচ কুমুদ বনিক এবং ম্যানেজার সঞ্জয় আচার্য।

আগস্টে উত্তরাখন্ডে জাতীয় পাওয়ার লিফটিংয়ের জন্য রাজ্যদল ঘোষিত
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















