News Flash

Image

ধর্মনগর রেল স্টেশন থেকে দুই রোহিঙ্গা আটক

আগরতলা, ২১ জুলাই (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই রোহিঙ্গাকে আটক করেছে ধর্মনগর আরপিএফ। পরবর্তী সময়ে আরপিএফ তাঁদের জিআরপি–র হাতে তুলে দেয়। জিআরপি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।

তিনি জানিয়েছেন, আজ সকাল ৮:৪২ মিনিটে ধর্মনগর রেল স্টেশন থেকে আরপিএফ দুজন রোহিঙ্গাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা আগরতলা–সেকেন্দ্রাবাদ ট্রেনে করে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। পরর্বতী সময়ে আরপিএফ দুজন রোহিঙ্গাকে জিআরপিঅফের হাতে তুলে দিয়েছে। জিআরপি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।  তাদেরকে আগামীকাল ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

তিনি আরও জানিয়েছেন, দুই রোহিঙ্গা বাংলাদেশের কুতুবপালং এলাকার বাসিন্দা সৈয়দ আলম(২১) ও  ফইয়াজুল সালাম(৩৩)।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top