News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার রাজ্যের সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বিরোধী দলনেতা
Image

বিজেপি সরকার রাজ্যের সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বিরোধী দলনেতা

আগরতলা, ২১ জুলাই (হি.স.) : ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে জনজাতিদের জন্য অধিক অর্থ বরাদ্দ করার তথ্য তুলে ধরে বিজেপি সরকার ত্রিপুরার সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এমনটাই বলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

এদিন শ্রী দের্ববমা বলেন, সরকারের তথ্য অনুযায়ী ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে জনজাতিদের জন্য ৩৮.৪০ শতাংশ টাকা বরাদ্দ রেখেছিল। তেমনি ১৯-২০ অর্থবছরে জনজাতিদের জন্য সরকার খরচ করেছে ৩৯.৫২ শতাংশ অর্থ এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জনজাতিদের উন্নয়নের জন্য ৩৯.৮১ শতাংশ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাহলে, এডিসি এলাকায় এতবছরে উন্নয়ন হয়নি কেন, প্রশ্ন তুলেন তিনি।

এদিন তিনি ত্রিপুরা সরকারের কাছে প্রশ্ন করেছেন, সরকারি তথ্য অনুযায়ী এডিসি এলাকায় অর্থ বরাদ্দ করা হলে উন্নয়ন মূলক কাজ করা হয়নি কেন। এডিসি এলাকায় পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। তাঁর কথায়, এডিসি এলাকায় সর্বমোট ২৫টি দপ্তর আছে, কিন্তু সরকার মাত্র ১৪টি দপ্তরের খাতে অর্থ বরাদ্দ রাখে।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top