News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের টুইট দিয়ে শুরু, বাড়তে থাকে স্মরণসভার অবয়ব
Image

অভিষেকের টুইট দিয়ে শুরু, বাড়তে থাকে স্মরণসভার অবয়ব

কলকাতা, ২১ জুলাই (হি. স.) : শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট দিয়ে শুরু হয় স্মরণ বা শ্রদ্ধা। সময়ের সঙ্গে বাড়তে থাকে স্মরণসভার অবয়ব।

২১ জুলাইয়ের সমাবেশের সকালে টুইট করে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘‘শহিদ দিবস আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে। আজ বাংলার সেই ১৩ জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে জীবন উৎসর্গ করেছিলেন। এঁদের থেকেই অনুপ্রাণিত হয়ে আমি ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।’’

সভা শুরুর আগে মঞ্চের উপরে উঠে গান গাইতে শুরু করেন যুব তৃণমূল কর্মীরা। মঞ্চের সামনে বসে হাজার হাজার শ্রোতা। সমাবেশের মঞ্চে ওঠেন তৃণমূলের প্রথম সারির নেতারা। মঞ্চে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, শান্তনু সেন, মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়।

এ ছাড়াও ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। সম্প্রতি যাঁর বিভিন্ন মন্তব্য রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি করেছে। মঞ্চে ছিলেন শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও।

সমাবেশের সভাপতিত্বের দায়িত্ব নিয়ে মঞ্চে কথা বলতে ওঠেন তৃণমূলের সহ-সভাপতি সুব্রত বক্সী। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের স্মৃতি উস্কে দিয়ে তিনি বলেন, ‘‘সচিত্র ভোটার কার্ডের দাবি নিয়ে রাস্তায় নেমে শহিদ হয়েছিলেন আমাদের কর্মীরা। তাঁদের বলিদান ব্যর্থ হয়নি। গণতন্ত্রের জয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন।’’

সুব্রতের পর মঞ্চে বক্তৃতা করতে ওঠেন আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক। এর পর মন্ত্রী বিরবাহা হাঁসদা মঞ্চে উঠে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে আদিবাসীদের একত্রিত হওয়ার ডাক দেন।

Releated Posts

বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে গঠনমূলক ও স্থিতিশীল ভূমিকা পালনের প্রত্যাশা বাড়ছে ব্রিকসের প্রতি : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস) : আন্তর্জাতিক অস্থিরতা, চলমান সংঘাত এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলির…

ByByTaniya Chakraborty May 14, 2026

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top