News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর নিয়ে উত্তাল সংসদ; শাসক-বিরোধী চাপানউতোর, উভয়কক্ষের অধিবেশন মুলতুবি
Image

মণিপুর নিয়ে উত্তাল সংসদ; শাসক-বিরোধী চাপানউতোর, উভয়কক্ষের অধিবেশন মুলতুবি

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): মণিপুরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও সংসদে সরব হয়েছেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। বিরোধী সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে শুক্রবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে। মণিপুরের পরিস্থিতি নিয়ে এদিন সংসদে আলোচনার দাবি জানান বিরোধীরা। সরকারের পক্ষ থেকে বলা হয়, আলোচনা হবেই। তবুও হইচই, হট্টগোল চলতে থাকে।

মণিপুর পরিস্থিতি নিয়ে লোকসভায় হট্টগোলের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “মণিপুরের ঘটনা অবশ্যই অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে মণিপুরে যা ঘটেছে তা সমগ্র দেশকে লজ্জায় ফেলেছে। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা মণিপুর নিয়ে সংসদে আলোচনা চাই।”
হইহট্টগোলের মধ্যেই দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও একই অবস্থা ছিল, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, শান্তি ফেরেনি। শাসক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ, চাপানউতোর চলতে থাকে। শেষমেশ দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন সংসদের বাইরে বলেন, “আমি সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলেন, কিন্তু সুযোগ দেওয়া হয়নি। সরকারের উচিত এই বিষয়ে আলোচনা করা এবং আমরা প্রধানমন্ত্রী মোদীকে একটি বিবৃতি প্রকাশের দাবি জানাই…প্রধানমন্ত্রী মোদী সদনের বাইরে বিবৃতি দিয়েছেন, যদিও তাঁর উচিত ছিল সদনের ভিতরে বক্তব্য রাখা।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top