News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী পদবি অবমাননা মামলা : রাহুলের সাজা নিয়ে গুজরাট সরকার ও পূর্ণেশকে সুপ্রিম কোর্টের নোটিশ
Image

মোদী পদবি অবমাননা মামলা : রাহুলের সাজা নিয়ে গুজরাট সরকার ও পূর্ণেশকে সুপ্রিম কোর্টের নোটিশ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): “মোদী পদবি অবমাননা” মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা নিয়ে গুজরাট সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও অভিযোগকারী বিজেপি নেতা ও গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদীকেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৪ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে, এই পর্যায়ে মামলার দীর্ঘায়িত শুনানির প্রয়োজন নেই। সাজার উপর স্থগিতাদেশ হবে না বহাল থাকবে, শুনানি হবে তা নিয়েই। শুক্রবার বিচারপতি আর এস গাভাই এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ রাহুলের আবেদনের প্রেক্ষিতে অবস্থান জানতে নোটিস পাঠিয়েছে গুজরাট সরকারকে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। তবে ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন। এদিকে, মোদী পদবি অবমাননার মামলায় সাজা এড়াতে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। কিন্তু, কংগ্রেস নেতার অস্বস্তি বাড়িয়ে সুরাটের দায়রা আদালতের রায় বহাল রাখে গুজরাট হাইকোর্ট। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাহুল। গত ১৮ জুলাই “মোদী পদবি” অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন শুনতে সম্মত হয় সুপ্রিম কোর্ট। আর শুক্রবার শুনানিতে সর্বোচ্চ আদালত, গুজরাট সরকারকে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি অভিযোগকারী বিজেপি নেতা ও গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদীকেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top