News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬, কাদামাটিতে এখনও অনেকের আটকে থাকার শঙ্কা
Image

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬, কাদামাটিতে এখনও অনেকের আটকে থাকার শঙ্কা

রায়গড়, ২১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৬-তে, কাদামাটিতে এখনও বেশ কিছু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৭৫ জন। প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও অন্যান্য উদ্ধারকারী দল। শুক্রবার সকালেও ভূমিধস-কবলিত এলাকায় উদ্ধারকাজ চলতে থাকে জোরকদমে।

শুক্রবার সকালে এনডিআরএফ-এর ৫ নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর রাহুল কুমার রঘুবংশ বলেছেন, “আমরা তিন ধরনের তল্লাশি চালিয়ে যাচ্ছি, এটি খুবই চ্যালেঞ্জিং ট্রেক, যদিও এ জন্য আমরা প্রশিক্ষণরত।” বৃহস্পতিবার গভীর রাতে রায়গড়ের খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকা ধস নামে। পাহাড়ের উপর বেশ কয়েকটি বাড়ি ধসে যায়। মাটিতে বসে যায় কিছু কিছু বাড়ি। ওই এলাকার মোট ৪৮টি পরিবার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩, রাতের অন্ধকারের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে পুনরায় শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মোট ১৬টি দেহ উদ্ধার হয়েছে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top