News Flash

  • Home
  • দেশ
  • মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্র একেবারে নীরব : তেজস্বী যাদব
Image

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্র একেবারে নীরব : তেজস্বী যাদব


পাটনা, ২০ জুলাই (হি.স.): মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন তেজস্বী। তিনি বলেছেন, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্র একেবারে নীরব। গোষ্ঠীহিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত দু”জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, দোষীদের রেয়াত করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী মুখ খুললেও, তেজস্বী বললেন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্র একেবারে নীরব। তেজস্বী এদিন বলেছেন, “মণিপুর থেকে একটি লজ্জাজনক ভিডিও প্রকাশ্যে এসেছে। আমরা বেঙ্গালুরু মিটিংয়েও মণিপুর ইস্যু তুলেছিলাম। রাহুল গান্ধী যখন মণিপুরে যেতে পারেন তাহলে প্রধানমন্ত্রী কেন সেখানে যেতে পারবেন না? প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরব।”

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top