News Flash

Image

হাইলাকান্দির ৭৫টি অমৃত সরোবরেও স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন


হাইলাকান্দি (অসম), ২০ জুলাই (হি.স.) : হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

আজ বৃহস্পতিবার হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সর্বদলীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিডিসি এলডার্ড ফারহিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দিনটি পালনের জন্য সারাদিনব্যাপী কার্যসূচি প্রণয়ন করা হয়। কার্যসূচির মধ্যে থাকবে ভোরে শহরে স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগারের কয়েদি ও হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ, সরকারি ভবনে সন্ধ্যায় আলোকসজ্জা ইত্যাদি।

সভায় অংশ নিয়ে জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসার জয়দীপ শুক্লা জানান, জেলার নবনির্মিত ৭৫টি অমৃত সরোবরেও এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জেলার প্রবীণ নাগরিক, সরকারি আধিকারিক, অগ্রণী সমাজ সেবী সংগঠনগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে সভাপতির ভাষণে ফারহিন রাজ্যে এক কোটি গাছের চারা রোপণ সংক্রান্ত বিষয়ের তথ্য দিয়ে জানান, হাইলাকান্দি জেলার ধলেশ্বর থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত জাতীয় সড়কের দু-পাশেও চারা গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। জেলায় কম করেও দু-লক্ষ চারা গাছ রোপণের জন্য তিনি প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীর সহযোগিতা কামনা করেথেন।

তিনি বলেন, জেলার আপামর জনসাধারণকে গাছ লাগানোর মতো একটি মহৎ কর্ম প্রচেষ্টায় শামিল করতে জেলার প্রবীণ নাগরিক এবং সামাজিক সংগঠনগুলির কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top